চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে স্তন ক্যানসার সচেতনতা মাস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।এ উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের যে পরিবর্তন করা দরকার তার জন্য এখনো পরিবেশ তৈরি হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জাতীয় ক্যানসার হাসপাতালের জন্য দুটি রেডিওথেরাপি মেশিন কেনার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা।অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, নারীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় স্তন ক্যানসারে। দেশে বছরে ১৩ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে পঞ্চাশ শতাংশই মারা যান। তাই এর প্রতিরোধে সচেতনতার ওপর জোর দেন তারা। জানান, দ্রুত শনাক্ত করা গেলে পুরোপুরি নিরাময় সম্ভব স্তন ক্যানসার। এছাড়া দেশেই স্তন ক্যানসারের বিশ্বমানের চিকিৎসা হয় বলেও জানান চিকিৎসকরা।অক্টোবর মাস বিশ্বব্যাপী ‘পিঙ্ক মান্থ’ বা স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে মঙ্গলবার (২১ অক্টোবর) যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসন, শার্শা সরকারি মহিলা কলেজ, ‘আমরা নারী’ এবং এর সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর যৌথ উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে একটি সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাওনা টাকা আদায়ে ডিজিটাল ব্যানারে নাম টাঙিয়ে দিলেন কাঠুরে
পাওনা টাকা আদায়ে ডিজিটাল ব্যানারে নাম টাঙিয়ে দিলেন কাঠুরে

পাওনা টাকা আদায়ে ব্যতিক্রমধর্মী কৌশল বেছে নিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইনতাজ আলী বেপারি নামের এক কাঠুরে। বারবার তাগাদা দিয়েও টাকা Read more

৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর
৫ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক, চাকরি হারাবেন না কর্মীরা: গভর্নর

বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় Read more

কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা
কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ
সি-ট্রাক চালুর মাধ্যমে মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ

দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে নিয়মিত সি-ট্রাক চলাচল শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় কক্সবাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন