গাজীপুরের শ্রীপুরে দুটি হত্যা মামলার আসামি আলী হায়দার রতনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে শ্রীপুর মডেল থানা ও ঢাকা রমনা থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, মঙ্গলবার (২২ এপ্রিল) রতনকে গাজীপুর কোর্টে হাজির করা হয়। এ সময় হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তিনি তার মামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী পলাতক ওবায়দুল কাদেরের প্রভাব দেখিয়ে শ্রীপুরে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, শ্রীপুর মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি হত্যা মামলায় রতনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া, আরও যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। Read more

ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন উপজেলা ছাত্রদলের Read more

মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর
মেহেরপুরে স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) Read more

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকার সমুদ্রে রিখটার স্কোলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার তাইওয়ানের আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের তথ্য Read more

একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন