সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র‍্যালির অনুসঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে। ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে।জাতি আজ ঐক্যবদ্ধ। সবার ঐক্য দিয়ে এসব অপকর্মের প্রতিবাদ হবে মুখ্য জবাব। শনিবার (১২ এপ্রিল) বেলা দুইটায় সিলেটের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এসব বলেন তিনি।দুষ্কৃতকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যই গ্রেপ্তার করা হবে।গতকালের ঘটনার প্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরছেন জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবার সকল ধর্ম জাতি সবার সমন্বয়ে বিশাল আয়োজন হচ্ছে শুধু মাত্র বৈশাখকে কেন্দ্র করে যা দেশকে নতুন ভাবে চিনবে মানুষ। চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখে আয়োজনে সর্বস্তরের মানুষের স্বকস্ফুর্ত অংশগ্রহনের আহ্বান জানিয়ে ফারুকী বলেন, কোন শংকা বা সংশয় নয় বরং উৎসবমুখর পরিবেশে সকল আয়োজন সম্পন্নের জন্য আইনশৃংখলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম
বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নেই Read more

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ Read more

ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ভৈরবে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আতর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টায় Read more

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা
ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

প্রবল শক্তি নিয়ে হংকংয়ের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। এছাড়া দেশটির Read more

কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে
কাশ্মীরিদের হুমকির মুখে পড়তে হচ্ছে ভারতের নানা রাজ্যে

মুসলমান-বিদ্বেষ ছড়ানো ভারতে নতুন নয়। তবে পহেলগামের হামলার পরে কাশ্মীরি নাগরিক এবং ধর্মনিরপেক্ষ মানুষরাও ঘৃণার শিকার হচ্ছেন ভারতে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন