যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে দিয়ে ১২০০ জন কর্মী ছাঁটাই করতে চেয়েছিল। তবে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে।আদালতের মতে, এ ধরনের সিদ্ধান্ত ‘হঠকারী ও অযৌক্তিক’ এবং ভয়েস অব আমেরিকার মতো একটি ঐতিহাসিক সংবাদমাধ্যমকে হুট করে বন্ধ করা যায় না।ভয়েস অব আমেরিকার সাংবাদিক, শ্রমিক ইউনিয়ন এবং গণমাধ্যম স্বাধীনতা রক্ষাকারী সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এ সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে আদালতে মামলা করে। তাদের দাবি, এই পদক্ষেপ প্রেস স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।আদালতের আদেশে বলা হয়, এখন থেকে কাউকে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, অফিস বন্ধ করে দেওয়া বা বিদেশে কর্মরতদের দেশে ফিরিয়ে আনার মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি ভয়েস অব আমেরিকার আওতাধীন অন্যান্য সম্প্রচারমাধ্যম, যেমন রেডিও ফ্রি ইউরোপ, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও আফগানিস্তানের অর্থায়ন বন্ধের চেষ্টা করাও নিষিদ্ধ করা হয়েছে।ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ভয়েস অব আমেরিকা যথাযথভাবে ‘প্রো-আমেরিকান’ বা আমেরিকান মূল্যবোধ প্রচার করছে না, বরং ‘বামপন্থী’ ভাবধারা তুলে ধরছে। এমনকি তারা এ সংস্থাকে ‘দ্য ভয়েস অব র‍্যাডিক্যাল আমেরিকা’ বলেও অভিহিত করেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে সবার জন্য কোরবানির আয়োজন
বাউফলে সবার জন্য কোরবানির আয়োজন

'সবার জন্য কোরবানি' শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় হতদরিদ্রদের জন্য কোরবানির আয়োজন করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন বাউফল। আজ শনিবার Read more

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

জম্মু-কাশ্মিরের রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।অবশ্য এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত গুলি Read more

চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা
চাতরী চৌমুহনী বাজারে ময়লার স্তুপ, পথচারীদের নাকাল অবস্থা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র চাতরী চৌমুহনী বাজার এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। রাস্তার দুই পাশে জমে উঠেছে বর্জ্যের Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার Read more

সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিরাজদিখান উপজেলা শাখার ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আমিন শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন