জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।রবিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।নিলা ইসরাফিল তার পোস্টে বলেন, ‘একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।ব্যারিস্টার ফুয়াদ – যিনি আজ “সত্য”র মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন। একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বুঝে নিতে হয়- আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়।’তিনি বলেন, ‘যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না- তার অবস্থান কাদের পক্ষে, সেটি সময়ই বলে দেবে।আমি জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ কার পক্ষে? একজন অভিযুক্ত পুরুষের, নাকি সেই নারীর -যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে? আইনের অপব্যবহার নয়, ন্যায়ের প্রতিষ্ঠা চাই।’তিনি আরো বলেন, ‘ব্যারিস্টার সাহেব, আপনি বলেছেন (আমি নাকি ফোন আলাপ বিক্রি করেছি ) আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে। অনুগ্রহ করে সে প্রমাণটিও প্রকাশিত করুন। যদি সত্যিই ন্যায় চান, তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয়, শুনতে শিখুন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল
সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বাউফলে ডোবার পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ডোবার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) দুপুরে গোসিংগা গ্রামে এ Read more

চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ৫৩ বছরে যারা Read more

নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার

নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম-পুগলগাও গ্রামে চৌধুরী অটো রাইস মিলের পুকুরে ভাসমান অবস্থায় রাজন তালুকদার  (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার Read more

মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ
মন্দিরের জানালার পর্দায় আগুন, দানবাক্স ভেঙে টাকা নেওয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের শ্রী শ্রী মা কালি র্দূগা মন্দরিরের জানালার পর্দায় আগুন ও দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন