নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে।আগামী মে মাসে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। এরই অংশ হিসেবে ১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে।আগামী ৫ মে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে সকাল সাড়ে ৯টায়, ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় ওয়ানডে হবে ৭ মে একই মাঠে, আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ১০ মে সিলেটের গ্রাউন্ড ২-এ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ‘এ’ দলপারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ
যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ

দেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি যমুনা নদীর ওপর নির্মিত ডাবল লাইনের রেলসেতু। বহুল প্রতীক্ষিত এই প্রকল্পটি Read more

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত হওয়া অবশিষ্ট ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা Read more

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু আক্তার (৩২) নামে এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে Read more

কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী
কোটি টাকার ড্রেনও ব্যর্থ, পানিবন্দি লালপুরবাসী

নাটোরের লালপুরে কোটি টাকা ব্যয় করেও ড্রেন নির্মাণ কার্যত ব্যর্থ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের ভুল পরিকল্পনা ও অব্যবস্থাপনার কারণে বছরের Read more

লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত
লালমনিরহাটে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার (২৫ অক্টোবর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন