চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে অতিরিক্ত মাত্রার সোডিয়াম ব্রোমাইড বিষক্রিয়া হয় ওই ব্যক্তির। মার্কিন চিকিৎসা বিষয়ক সাময়িকী এসিপি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।অ্যানালস অব ইন্টারনাল মেডিসিনে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা বিষয়টির তদন্ত প্রতিবেদন করেন। প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তি চ্যাটজিপিটির পরামর্শ মেনে ৩ মাস ধরে নিয়মিত সোডিয়াম ব্রোমাইড খেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, তাঁর ডায়েটে ক্লোরাইডের প্রয়োজন আর এই সোডিয়াম ব্রোমাইডই এর নিরাপদ বিকল্প। চ্যাটজিপিটি তাঁকে এই পরামর্শ দিয়েছিল। কিন্তু সোডিয়াম ব্রোমাইডের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করতে ভুলে গিয়েছিল এই কৃত্রিম বুদ্ধিমত্তা।৬০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। সম্প্রতি তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসককে দেখাতে আসেন এবং অভিযোগ করেন, তাঁর প্রতিবেশিরা তাঁকে বিষ দিয়েছে। তাঁর মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষণ চোখে পড়ে চিকিৎসকদের। তিনি তৃষ্ণার্ত ছিলেন কিন্তু পানি খেতে চাইছিলেন না। তাঁর হ্যালুসিনেশনও হচ্ছিল। বড় ধরনের মানসিক বিপর্যস্ততার কারণে পর্যবেক্ষণে রাখা হয় ওই ব্যক্তিকে।এরপর ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পর এবং অ্যান্টি-সাইকোটিক ওষুধ দেওয়ার পরে তাঁর লক্ষণগুলো কিছুটা প্রশমিত হতে শুরু করে। যখন স্বাভাবিক অবস্থা হয়, তিনি তখন তাঁর অসুস্থতার মূল কারণটি জানান। খাবারে অতিরিক্ত লবনের ব্যবহার নিয়ে দুশ্চিন্তা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে তিনি এর বিকল্প সন্ধান করছিলেন। এরপর ক্লোরাইড উপাদানের বিকল্প হিসেবে চ্যাটজিপিটি তাকে নিরাপদ হিসেবে ব্রোমাইডের নাম উল্লেখ করে। স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা না করেই তিনি সোডিয়াম ব্রোমাইড খাওয়া শুরু করেন।সাধারণত ওষুধের মধ্যে ব্রোমাইড উপাদান ব্যবহার করা হয় উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায়। স্বাস্থ্যগত ঝুঁকির কারণে কয়েক দশক ধরেই এর ব্যবহার বাতিল করা হয়েছে। এখন ব্রোমাইড পাওয়া যায় কিছু প্রাণির ওষুধে, আর কিছু ইন্ডাস্ট্রিয়াল পণ্যে।হাসপাতালে ৩ সপ্তাহ থাকার পর সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। এ ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে নেতানিয়াহুকে
ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে নেতানিয়াহুকে

ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সম্ভবত তাকে গ্রীসে নেয়া হতে পারে বলে ধারণা Read more

মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিএ পাশ কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম এবার ২ লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মত তৈরী হয়েছে নতুন রেকর্ড। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম Read more

মা বকা দেওয়ায় নিজের জীবন শেষ করে দিল ১২ বছরের ছেলে
মা বকা দেওয়ায় নিজের জীবন শেষ করে দিল ১২ বছরের ছেলে

ভারতের উত্তরপ্রদেশে মায়ের বকুনির পর ১২ বছরের এক ছেলে আত্মহত্যা করেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ।সংবাদমাধ্যম এনডিটিভি Read more

এনসিপির সমাবেশে হামলা, কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
এনসিপির সমাবেশে হামলা, কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন