এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যে বেশ কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো চূড়ান্ত সুরাহা হয়নি।পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতের হাতে ট্রফি তুলে দিতে চায় এসিসি। তবে এর জন্য শর্ত জুড়ে দিয়েছেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।এসিসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কখনোই ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি। বরং আয়োজনের মাধ্যমে তা তুলে দিতে প্রস্তুত তারা। তবে শর্ত হলো, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, খেলোয়াড়েরা এবং বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্লা—সবার উপস্থিতি থাকতে হবে অনুষ্ঠানে।মহসিন নাকভি বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। এসিসি তাদের জানিয়েছে, ১০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ট্রফি দিতে প্রস্তুত, তবে পুরো দলের উপস্থিতিই বাধ্যতামূলক।’গত ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারত। কিন্তু ম্যাচ শেষে ট্রফি হস্তান্তরের প্রথা ভেঙে দেওয়া হয়নি বিজয়ীদের হাতে শিরোপা।ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালক সায়মন ডুল তখন বলেন, ‘আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল ট্রফি গ্রহণ করবে না। সুতরাং এটিই ছিল অনুষ্ঠান শেষের ঘোষণা।’এরপর থেকেই ট্রফি বিতরণ নিয়ে শুরু হয় বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড ট্রফি গ্রহণে অনিচ্ছুক কি না—তা নিয়ে চলতে থাকে জল্পনা। সেই সূত্র ধরেই ভারত ট্রফি বুঝে নিতে চিঠি দেয় এসিসিকে। জবাবে এসিসি জানায়, তারা সব সময় ট্রফি দিতে প্রস্তুত ছিল, তবে আনুষ্ঠানিকতার মাধ্যমেই।এই ইস্যুতে এসিসি সভাপতি মহসিন নাকভি শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাবিতে জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ম আধুনিক ভাষা ইনস্টিটিউট (আভাই) জাপানি ভাষা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত। এতে দুই ক্যাটাগরিতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Read more

ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫
ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন Read more

বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা
বরগুনায় আ.লীগের সাবেক তিন এমপিসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ২৩১ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে Read more

নির্বিঘ্নে পূজা উদযাপনে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর রহমান খান
নির্বিঘ্নে পূজা উদযাপনে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন এবং তাদের ওপর Read more

টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক
টেকনাফে ফিশিং ট্রলার থেকে ৭ মাদক কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করে ৭ Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন