চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় শো ‘সেন্স অব হিউমার’-এ ডনের দেওয়া এক সাক্ষাৎকার।ওই সাক্ষাৎকারে শাহরিয়ার নাজিম জয় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‘সালমান ভাইয়ের (সালমান শাহ) আত্মহত্যার কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী? আপনি কী বলবেন? এককথায় বললে।’এর উত্তরে ডন এটিকে ‘ফ্যামিলিগত ব্যাপার’ হিসেবে উল্লেখ করে সালমানের ‘মেন্টালি আপসেট’ থাকার প্রসঙ্গ তোলেন।এদিকে সালমান মারা যাওয়ার পরে এক জবানবন্দিতে সেই হত্যা মামলার আসামি রেজভী আহমেদ ফরহাদ জানিয়েছিলেন, এটি হত্যাকাণ্ড। তারা কয়েকজন মিলে সালমান শাহকে হত্যা করেন এবং এর সঙ্গে সামিরা, ডনও জড়িত ছিল। অথচ জয়ের সাক্ষাৎকারে ডন বলেন, ‘সেদিন ছিল শুক্রবার। আমি বগুড়াতে ছিলাম। সেখানে গেলে আমি এলাকার ছোট ভাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। আমার বাসার পাশেই হচ্ছে নদী। ওই দিন সকালে নদীতে নৌকার মধ্যে ছোট ছোট ছেলেদের সঙ্গে নৌকায় খিচুড়ি পাকিয়ে খাচ্ছিলাম। ছোট্ট নদী তো, নদীর ওপারে একটা গ্রাম আছে। আমার এক বন্ধু বলল, দোস্ত! ওই গ্রামে আমার এক স্কুল ফ্রেন্ড আছে, ও আসবে ঘাটে নৌকা ভিড়া। ঘাটে নৌকা ভিড়াতেই দেখি হাজার হাজার লোক। তারা বলতেছে, ডন ভাই আপনি এখানে! সালমান শাহ তো মারা গেছে। তখন আমি বললাম, কী বলো! তখন আমি মনে করেছি, সালমান মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কারণ, সালমান খুব ভালো ড্রাইভ করতে জানত, অনেক এক্সপার্ট। ও এমনভাবে গাড়ি চালাত, আমি ওর গাড়িতে উঠার সময় সুরা পড়ে উঠতাম।’এরপর তিনি বলেন, ‘এরপর নৌকা ঘাটে ভিড়িয়ে বাড়ি এসে সম্ভবত সন্ধ্যা ৭টার খবরে টেলিভিশনে দেখলাম সালমান মারা গেছে। কিন্তু কী কারণে মারা গেছে, ওইটা তো বুঝতে হবে। তখন আমি মনে মনে ভাবলাম, বাসায় মারা গেছে তার মানে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে।’ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যুরহস্য। বের হয়ে আসছে একের পর এক অজানা ঘটনা, নায়কের অকালপ্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা। মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং এই মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শুধু তা-ই নয়, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।১৯৯৬ সালের ৬ ডিসেম্বর মারা যান সালমান শাহ। সেই হত্যা মামলায় সামিরা ও ডন ছাড়া অন্য ৯ জন আসামি হলেন- প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে
বরিশালে ডেঙ্গুতে আরও ১১০ জন আক্রান্ত, বরগুনায় শীর্ষে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ১১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৬৩ জন।বৃহস্পতিবার Read more

ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ
ট্রাম্পবিরোধী আন্দোলনে কাঁপছে যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর ঠিক এক মাসের মাথায় সারা যুক্তরাষ্ট্রে রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। শনিবারের এই মিছিল ও সমাবেশ Read more

বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন
বাংলাদেশ ফুটবলকে সুখবর দিলো চীন

বাংলাদেশের নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে চীন। চীনের নারী দলকে বাংলাদেশে পাঠাতে চায় দেশটি। বুধবার (৩০ Read more

শুধু আমেরিকা নয়, আমি গোটা বিশ্ব চালাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প
শুধু আমেরিকা নয়, আমি গোটা বিশ্ব চালাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো পৃথিবী পরিচালনা করছেন এবং এতে তিনি ‘অনেক Read more

ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ওই অঞ্চলে Read more

ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস
ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ত্রিশালে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রেজাউল করিম নোমান নামে এক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন