স্প্যানিশ লা লিগায় গেতাফের মাঠে ঘাম ঝরিয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেছেন দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে জাভি আলোনসোর শিষ্যরা।রোববার (১৯ অক্টোবর) রাতে কলিজিয়াম স্টেডিয়ামে মুখোমুখি হয় গেতাফে ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে বলের দখল রিয়াল রাখলেও কার্যকর আক্রমণ গড়তে হিমশিম খায় দলটি। প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি।বিরতির পর পাল্টে যায় খেলার গতি। আক্রমণ বাড়াতে থাকে অতিথিরা। ম্যাচের ৭৭তম মিনিটে গেতাফের খেলোয়াড় নিওম ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন। এর মাত্র তিন মিনিট পর গিলেরের পাস থেকে বক্সে ঢুকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।শেষ সময়ের আগে আবারও বিপাকে পড়ে গেতাফে। ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় অ্যালেক্স স্যানক্রিস। ফলে ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।৯ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে আবারও তালিকার শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোস। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সাত বিভাগে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। রবিবার (৬ এপ্রিল) Read more

কালিয়াকৈরে বনভূমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান
কালিয়াকৈরে বনভূমি দখলমুক্তে উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এপেক্স সংলগ্ন সরকার বাড়ি এলাকায় বন বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। Read more

চীনে আঘাত হানল টাইফুন মাতমো
চীনে আঘাত হানল টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় Read more

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ Read more

লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের
লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত তথাকথিত ‘লগি-বৈঠা হত্যাকাণ্ড’-এর বিচার ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে ‘ফ্যাসিবাদী’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন