আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৭ আগস্ট) ১৭ সদস্যের এ দল ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবেই এই দলের নেতৃত্বে থাকছেন সালমান আলী আঘা। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। এছাড়া দলে জায়গা হারিয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।ঘোষিত এই দল নিয়েই সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে পাকিস্তান। যেখানে স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। শারজায় আগামী ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ।এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। তাদের গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।পাকিস্তান দলসালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও দাপুটে জয় পেল অস্ট্রেলিয়া। তিন উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল তারা। আগে ব্যাট করে ওয়েস্ট Read more

সাভারের ইউএনও হিসেবে যোগদানের আগেই বিতর্কে মাহবুবুর রহমান
সাভারের ইউএনও হিসেবে যোগদানের আগেই বিতর্কে মাহবুবুর রহমান

সাভার উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আগেই সমালোচনার মুখে পড়েছেন মাহবুবুর রহমান। আগামী রোববার (১২ অক্টোবর) তিনি Read more

বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়
বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলে সন্তানদের খুঁজতে অভিভাবকদের ভিড়

বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীদের বাবা, মা ও স্বজনেরা। কেউ কেউ এখনো সন্তানের খোঁজ Read more

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির Read more

পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব
পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক সংস্থাটির Read more

যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার
যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন