আগস্টে সামান্য কমার পর সেপ্টেম্বর মাসে আবারও দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ার চিত্র দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে মূলত খাদ্যবহির্ভূত খাতেই মূল্যস্ফীতির হার তুলনামূলকভাবে বেশি ছিল।বিবিএস জানায়, সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশ, যা আগের মাসে (অগাস্টে) ছিল ৮.২৯ শতাংশ। তবে গত বছরের একই সময়ে এই হার ছিল আরও বেশি (৯.৯২ শতাংশ)।খাদ্যপণ্যে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮.৯৮ শতাংশ। আগস্টে এ হার ছিল যথাক্রমে ৭.৬০ ও ৮.৯০ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে এই দুই খাতে মূল্যস্ফীতি ছিল ১০.৪০ এবং ৯.৫০ শতাংশ।গ্রামাঞ্চলে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৭ শতাংশ (আগস্টে ছিল ৮.৩৯ শতাংশ)। খাদ্য খাতে তা ছিল ৭.৫৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯.৪০ শতাংশ।অন্যদিকে শহরাঞ্চলে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮.২৮ শতাংশ, আগের মাসে যা ছিল ৮.২৪ শতাংশ। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল ৭.৯৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮.৫১ শতাংশ।২০২৫ সালের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.২৯ শতাংশ। খাদ্য খাতে তখন মূল্যস্ফীতি ছিল ৯.৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৭.১ শতাংশ। চাল, তেল, ডিমের দাম স্থিতিশীল থাকলেও শাকসবজি, মাংস ও দুধজাত পণ্যের উচ্চ মূল্যই মূল চাপ তৈরি করছে।সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের গড় বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৯.৭%। যা ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।এডিবির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ৮ শতাংশে নামতে পারে, যদিও সেটিও হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।অন্যদিকে, ভারতে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মূলত কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনায় দক্ষতার কারণে এ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। শ্রীলঙ্কা কঠোর অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে স্থিতিশীলতার পথে ফিরছে। পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে, খাদ্য ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে।বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে উচ্চ সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রাসরবরাহ সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, কাঠামোগত ব্যয়, আমদানি নির্ভরতা ও টাকার অবমূল্যায়ন এখনো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের বাইরে রাখার অন্যতম কারণ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের আলোচিত দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন
যুক্তরাষ্ট্রের আলোচিত দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০২৩ Read more

কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পুনঃনিরীক্ষায় ৬৭ জনের নতুন জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন Read more

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে Read more

গজারিয়ায় রাসায়নিক পরিবহনে উদাসীনতা, স্থানীয়দের ক্ষোভ
গজারিয়ায় রাসায়নিক পরিবহনে উদাসীনতা, স্থানীয়দের ক্ষোভ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়কে প্রতিনিয়ত পড়ছে রাসায়নিক পদার্থ, যার ফলে চারপাশে সৃষ্টি হয় ধোঁয়া ও তীব্র দূষিত গন্ধে পথচারীরা পড়েন শ্বাসকষ্টে। Read more

উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর
উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর

কক্সবাজারের উখিয়ায় এক নারী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি পূর্বে প্রিয়াংকা রাণী দে নামে পরিচিত ছিলেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন