ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠে পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই৷ এ জাহাহটি গাজাগামী এ নৌবহরের অন্যতম নেতৃত্বদানকারী জাহাজ ছিল৷এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা ওঠার পর সেটিতে থাকা অধিকারকর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে৷ তবে তারা ইচ্ছা করে মোবাইল ফোন ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে সেটি নিশ্চিত নয়৷বিশ্বের ৪০টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ৪৫টি ছোটবড় জাহাজে করে গাজার দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন। তারা শুধুমাত্র ত্রাণ নয় গাজা উপকূলে দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙারও মিশন হাতে নিয়েছেন।তবে ইসরায়েল সতর্কতা দিয়েছে ত্রাণবাহী এসব জাহাজ নিয়ে যেন তারা গাজা উপকূলের দিকে না আসেন৷ তা সত্ত্বেও অধিকারকর্মীরা এগিয়ে যাচ্ছিলেন। এরমধ্যেই তাদের জাহাজ জব্দ করা শুরু করেছে দখলদার ইসরায়েল৷ সূত্র: টাইমস অব ইসরায়েল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!

নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলায় এখন আতঙ্কের নাম পানি ডুবে শিশু মৃত্যু। প্রতিবছর এ জেলায় অসংখ্য শিশু পানিতে ডুবে মারা Read more

সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক
সালাউদ্দিনের আশ্বাসে অনশন ভেঙেছেন তারেক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আমজমতার দলের সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে হাসপাতালে পাঠান সালাহ Read more

টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স
টেনে তোলা হচ্ছে পদ্মায় ডুবে যাওয়া বাসটি, প্রস্তুত ৩ অ্যাম্বুলেন্স

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তোলা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাত Read more

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার চান্দপুর Read more

ভেনেজুয়েলায় সোনার খনি ধস, নিহত ১৪
ভেনেজুয়েলায় সোনার খনি ধস, নিহত ১৪

ভারি বৃষ্টিপাতের ফলে ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন