নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি।বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডাণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধ ঐর্দিকাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  দগ্ধরা চারজন হলেন ফ্ল্যাটের ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)।কুমোদ চন্দ্র নাথ বলেন, সন্ধ্যার দিকে আমিসহ পরিবারের অন্য সদস্যরা দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় হঠাৎ ঘরের মধ্যে বিকট শব্দ হয়। একপর্যায়ে দেখি ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমি, আমার স্ত্রী, ছেলে-মেয়েসহ চারজন দগ্ধ হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমার মেয়ে ঐর্দিকাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাচ্ছি। এ ঘটনায় ফ্ল্যাটের আসবাবসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাইন উদ্দিন বলেন, ঐর্দিকার শরীরের ২০, তূর্যের ১০ শতাংশ ও স্বামী-স্ত্রীর ২ শতাংশ দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্য ঐর্দিকাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।    কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক বলেন, দুপুরে রান্না করে লাইনের গ্যাস বন্ধ করার পর গ্যাস সুইচ থেকে আস্তে আস্তে গ্যাস লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে। এরপর পূজার জন্য মোমবাতি জ্বালালে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।  এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলে দিতে হবে ১০০ টাকা

মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল Read more

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

মধ্যপ্রাচ্যে চলতি বছরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ Read more

তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডের অন্যতম আসামি এবি পার্টির নেতা ইউনুস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। শনিবার Read more

ঈদের দিনসহ আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকতে পারে
ঈদের দিনসহ আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকতে পারে

ঈদুল আজহার দিনসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টা সম্পর্কে Read more

আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার
আ. লীগের আমলের বিএনএ সভাপতি এখন নার্সিং সুপারভাইজার

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাশাসক শেখ হাসিনা পাশ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিলেও তার দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের Read more

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে পৌরশহর সহ অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন