যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, কোনোটি গ্রাউন্ডেড করা হচ্ছে।  মঙ্গলবার (১২ আগস্ট) এ পরিস্থিতিতে বাতিল হয়েছে বিমানের দুটি ফ্লাইট। একটি হচ্ছে ঢাকা থেকে কুয়েতগামী এবং অপরটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী রুটের ফ্লাইট।  বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আজ কুয়েত ও দুবাইয়ের দুটি ফ্লাইটই পরিচালিত হওয়ার কথা ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে। উড়োজাহাজ সংকটে উভয় ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ঢাকা-কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বিকেল ৩টা ৪৫ মিনিটে। আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল।  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজকের বাতিল হওয়া কুয়েত ও দুবাইয়ের ফ্লাইটটি আগামীকাল ছেড়ে যাবে। নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে।  তিনি আরও বলেন, রোমে যে ড্রিমলাইনার উড়োজাহাজটি গ্রাউন্ডেড আছে, সেটি উড্ডয়ন উপযোগী করতে আজ বিমানের নিজস্ব পাঁচজন প্রকৌশলী সেখানে গেছেন। আশা করা যাচ্ছে— সন্ধ্যা নাগাদ উড়োজাহাজটি উড্ডয়ন উপযোগী হবে। পরবর্তী সময়ে রোমের হোটেলে থাকা যাত্রী ও ক্রুদের ওই উড়োজাহাজে করে ঢাকায় আনা হবে।  এর আগে ১০ আগস্ট রোমে বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। যা এখনো উড্ডয়ন উপযোগী করতে পারেননি বিমান কর্তৃপক্ষ। ফলে ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রীসহ ক্রুদের সবাইকে হোটেলে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা বিমানের খরচে হোটেলে থাকবেন।  উল্লেখ্য, গত একমাসে উড়াল দেওয়ার আগে ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্তত ৯টি উড়োজাহাজে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। চাকা খুলে পড়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়া সহ বিভিন্ন সমস্যা উল্লেখযোগ্য।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ মুজিবসহ ৪ নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শেখ মুজিবসহ ৪ নেতাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়া হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে এক অধ্যাদেশ জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার রাতে এই Read more

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি

অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।বুধবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের আয়োজিত Read more

ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য সোহাগ কে কুপিয়ে হত্যা
ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য সোহাগ কে কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ (২৬) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত Read more

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট Read more

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। চতুর্থ থেকে ষোলতম গ্রেড পর্যন্ত ৪১টি পদে কমিশনের অধীনে দেশের Read more

সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর ২ শিশুকে হত্যার ঘটনায় আলোচিত মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন