আগামী মাসে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ। এই সফরের আগে চলতি মাসের শেষে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তবে সেই সফরের দলে জায়গা দলে জায়গা হয়নি সাফজয়ী পাঁচ ফুটবলার- সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদা আক্তারের ৷রোববার (২৫ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষিত ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ৯ ফুটবলার। তারা হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সাগরিকা।গত ৩০ জানুয়ারি বাফুফে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের মধ্যে সাবিনার নেতৃত্বে ১৮ জন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বাটলারের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। ওই সময় ফুটবলাররা জানান, কোচকে দায়িত্বে বহাল রাখা হলে তারা খেলবেন না। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকেও চিঠি দিয়েছিলেন তারা।সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জনকে এই ত্রিদেশীয় টুর্নামেন্টের দলে রেখেছেন কোচ। এ ছাড়াও আসন্ন এই সফরে প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তিনজন। গোলরক্ষক ফেরদৌসী আক্তারের সঙ্গে আছেন মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।আগামী ৩১ মে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অন্য ম্যাচটি ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল সোমবার (২৬ মে) সকাল ১০টায় জর্ডানের বিমান ধরবেন তারা। এই টুর্নামেন্ট শেষেই মিয়ানমারে যাবে বাংলাদেশ। আগামী ২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ। আর শেষ হবে ৫ জুলাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, তুর্কমেনিস্তান ও বাহরাইন।২৩ সদস্যের বাংলাদেশ দলগোলরক্ষক : রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তারডিফেন্ডার : শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবিমিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডিফরোয়ার্ড : ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির
তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে। বুধবার Read more

শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের

মাত্র ৭ মাসের মাথায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব হারিয়েছেন জাবি আলোনসো। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। দায়িত্ব Read more

যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)
যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)

বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান Read more

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) রাত Read more

মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
মেহেরপুর সীমান্তে ৬০ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার দুটি সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ, শিশু ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে Read more

যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল
যে কারণে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকবার্তা প্রত্যাহার করেছে ইসরায়েল

রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে তার মৃত্যুর খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন