জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আজ (১৭ জুলাই) ফরিদপুরে ভোর থেকেই শুরু হয়েছে। সকাল থেকেই শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে উপস্থিত হন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। কিছুক্ষণ পর ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করেন কেন্দ্রীয় ও জেলা নেতারা, যা জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।ফরিদপুরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পথসভা শুরু হয় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে। এরপর কেন্দ্রীয় নেতারা — এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-সদস্যসচিব তাসনিম জারা সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।স্থানীয় নেতারা এবং কর্মীরা বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের সুসংহত রাজনৈতিক অংশগ্রহণের আহ্বান জানান।এদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, চার শতাধিক পুলিশ সদস্য ও সেনাবাহিনী এবং র‌্যাব সদস্যদের সহায়তায় নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল, আমরা আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে পথসভা সম্পন্ন হবে।’পথসভা শেষে ফরিদপুরের আলীপুর এলাকার হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির জেলা অফিস উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর তারা রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল
মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল

বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো উন্নয়নের নামে চলমান মেগা প্রকল্পগুলোতে ব্যালাস্ট হিসেবে চুনাপাথর ব্যবহারের প্রমাণ মিলেছে, যা রেলপথ প্রকৌশল মানদণ্ডে সম্পূর্ণ নিষিদ্ধ Read more

কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ
কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ

ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলার সীমান্তবর্তী বল্লভদী ইউনিয়নের কামারদিয়া বাজার এলাকায় কুমার নদের ওপর সেতু না থাকায় যুগ যুগ ধরে চরম ভোগান্তি Read more

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে Read more

সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান
সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন