গাজীপুরে একের পর এক লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার পরদিনই এবার টঙ্গীতে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার একটি দোকানের সামনে রাস্তার ওপর পড়ে থাকা ব্যাগটি দেখতে পান স্থানীয়রা। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা বিষয়টি পুলিশকে জানান।খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাতনামা পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের শেষ প্রহরে কেউ ওই ব্যাগটি ফেলে রেখে গেছে। এ ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোসাব্বির হোসেন বলেন, ‘ব্যাগে পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পিছনের অংশ, নাড়ি-ভুঁড়ি, বাম পা, বাম পায়ের ঊরুর পৃথক কয়েকটি অংশ উদ্ধার করা হয়।’এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১
‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার Read more

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা Read more

পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পলাশবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (২২) ও জুঁই খাতুন (১৮) নামের নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ Read more

কুলিয়ারচরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ দুই বন্ধুর মৃত্যু
কুলিয়ারচরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ দুই বন্ধুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে Read more

‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’
‘হাদিকে খুনের চেষ্টাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল’

সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন