ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিজের রাজনৈতিক দল একে পার্টির সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি।এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ প্রমাণ করে গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাদ হয়ে গেছেতিনি  বলেন, গণহত্যাকারী (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন) নেতানিয়াহুর সরকার শান্তি প্রতিষ্ঠার সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারছে না।তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‌‌গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাকারী চেহারা তুলে ধরেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ছেড়ে যাবো না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করবো।প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত‌‌ ‌‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা রয়েছেন। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙাই ছিল এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার থেকেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার বহরে থাকা নৌযান আটক করতে শুরু করে।বিশ্বের বিভিন্ন দেশের শত মত মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সাংবাদিকদের বহনকারী গাজা অভিমুখী ফ্লোটিলার ৪৫টি জাহাজের প্রায় সবগুলোই আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই মানবাধিকার কর্মীরা ইসরায়েলের আরোপিত গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করছিলেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস-সুমুদ জাহাজের যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হচ্ছে। তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। এক্স পোস্টে থুনবার্গ ও অন্যান্য কর্মীদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েল।সূত্র: আল জাজিরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
অধ্যক্ষ ছাড়াই চলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম চলছে অধ্যক্ষকে ছাড়াই। এর আগে সোমবার (১৪ জুলাই) Read more

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক
বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি খুবই ভালো অবস্থায়: বিশ্বব্যাংক

বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা প্রায় এক বছর আগের তুলনায় খুবই ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক।সচিবালয়ে রোববার অর্থ Read more

হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে
হজযাএীদের প্রথম ফ্লাইটটি যাএা করবে আজ রাতে

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) Read more

সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা
সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা

দেশজুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষই গ্রামে বা প্রিয়জনের কাছে পাড়ি জমিয়েছেন। তবে ছুটি নেই জাতীয় দলের ফুটবলারদের। Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক
জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক

জামালপুরে এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি রাজধানী ঢাকা থেকে জামালপুরে এসেছেন। বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন