আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা।সে সময় এসএসসি পরীক্ষা হয়ে থাকে। তাই পরীক্ষার সময়সূচি দিলে তা যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায়- সেদিকে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ফ্রেব্রুয়ারিতে আয়োজন করতে কমিশন সার্বিক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে আজ।  সভায় নির্বাচন-সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এতে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাঁচা সড়কে ৪ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ
কাঁচা সড়কে ৪ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর, ছিটকা, পাঙাশিয়া ও ইন্দ্রকুল এই ৪ গ্রামের মানুষের দুর্ভোগের প্রধান কারণ মাত্র ১ কিলোমিটার কাঁচা সড়ক। Read more

মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
মাত্র ২৪ ঘণ্টার নবজাতক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

মাত্র ২৪ ঘণ্টা আগে পৃথিবীর আলো দেখা এক ফুটফুটে নবজাতক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড নলুয়াবাগী গ্রামের Read more

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কালামপুর এলাকার হাইটেক সিটি সেকশনে Read more

রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে
রোগীর মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদিজা আক্তার তানিয়া (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সাথে Read more

তেঁতুলিয়ায় শীতের দাপট, সকালেই তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে
তেঁতুলিয়ায় শীতের দাপট, সকালেই তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের প্রথমবারের মতো তাপমাত্রা নেমে এসেছে আটের ঘরে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে হালকা কুয়াশা আর শীতল বাতাসে দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন