‘বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি’ নামে নতুন আরেকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাজধানী সেগুনবাগিচার তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এই দলের আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর ও সদস্যসচিব মামুনুর রশীদ মামুন।অনুষ্ঠানের সভাপতি পার্টির পৃষ্ঠপোষক এ টি এম মমতাজুল করিম ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- উপদেষ্টা মুক্তিযোদ্ধা এ কে সামসুল হক কাবা, মুফতি মহিউদ্দিন, মুফতি আবদুল হালিম, এনাম জয়নাল আবেদীন, এম হাবিব উল্লাহ, কি এম সাদ বিন রানী, ফারুক আলম, জি এম মোস্তফা মিলন, মনোয়ার হোসেন বাবুল, প্রফেসর খোদাদাদ খান, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর, ফিরোজ আলম, মো. হাসান আলী, জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির, ওসমান গনী খোকন, অ্যাডভোকেট রেজাউল হক রেজা, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন শাহিন, যুগ্ম সদস্য সচিব ইশারুল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. জমির উদ্দিন, সালেহ আহমেদ। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সদস্য মনির হোসেন মনির, মো. নিজামুদ্দিন ভূইয়া, শাহ মো. মোতাহার উদ্দিন তপন, কাজী সরোয়ার হোসেন, শাহাদাৎ হোসেন, মোশারফ হোসেন দুলাল, সারোয়ার হোসেন জাহান, সালাউদ্দিন আহমেদ, তানভীর আহমেদ, তাজরিয়ান আলম, মো. শফিকুল ইসলাম, শামীম মিয়া প্রমুখ।ঘোষণাপত্রে মুহাম্মাদ আবদুল আহাদ নুর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও সুদৃঢ় করতে স্বতন্ত্র স্বাধীন পররাষ্ট্রনীতি, সম্মানের ভিত্তিতে পররাষ্ট্র ব্যবস্থাপনা, শক্তিশালী প্রতিরক্ষা নীতি, সামরিক শক্তি বৃদ্ধি করার বিষয়ে তাদের থাকবে বলিষ্ঠ পদক্ষেপ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা গ্রেফতার
গাজীপুর মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা গ্রেফতার

গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা Read more

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) Read more

ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস
ঢাকাসহ ৩ অঞ্চলে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।রোববার (২১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন