কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে শুধু আত্মবিশ্বাসই ফিরেনি, র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তদের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।চলতি বছরের মে মাসে আইসিসি তাদের বাৎসরিক হালনাগাদ করা র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় নেয়া হয়। এই হালনাগাদের পর ৮ ম্যাচে মাত্র এক জয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে ৭৬ রেটিং পয়েন্টে নেমে গিয়েছিল বাংলাদেশ, অবস্থান ছিল ১০ নম্বরে।তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হৃদয় ও ইমনের হাফ সেঞ্চুরিতে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে সফরকারীরা। পরে তানভীর ইসলামের দুর্দান্ত বোলিং (৫ উইকেট) ও মিরাজ-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের ১৬ রানে হারায় টাইগাররা।এই জয়ের ফলে ২ রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হয়েছে বাংলাদেশের, যা তাদের ৯ নম্বরে নিয়ে এসেছে। এতে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কারও, তারা নেমে গেছে পাঁচ নম্বরে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২।বাংলাদেশের এই উন্নতিতে পরোক্ষভাবে লাভবান হয়েছে পাকিস্তানও। কারণ শ্রীলঙ্কার রেটিং হ্রাস পাওয়ায় শীর্ষ পাঁচে অবস্থান রক্ষা করতে পারছে বাবর আজমরা। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখনও শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।সিরিজের শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ আরও রেটিং বাড়িয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে, এমনটাই আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে Read more

রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১
বড়াইগ্রামের বনপাড়ায় গাঁজার গাছসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে Read more

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন