পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। আজ রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ৪শ’ বছরের পুরোনো হোসেনি দালান থেকে এই শোকের মিছিল বের হবে।হোসেনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, মিছিলের সামনে থাকবে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া।মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসেনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, জীমপুর, নীলক্ষেত মোড়, নিউ মার্কেট, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে। অধিকাংশই কালো পোশাক পরে এসেছেন। এছাড়া প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা নিয়ে এসেছেন অনেকে।মিছিলে অংশগ্রহণ করতে আসা আরাফাত বলেন, ‘এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি।’এদিকে, হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিল ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা
হাবিপ্রবি সংলগ্ন ভোক্তার অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাশেরহাট এলাকার খাবারের হোটেলগুলোতে Read more

ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত
ট্রাক-অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষ, রাজমিস্ত্রী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে পাঠ্যপুস্তক বহনকারী ট্রাকের ধাক্কায় এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিন ভ্যানযাত্রী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) Read more

বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ
বিসিবিতে এবার শর্ত লঙ্ঘনের বিশাল অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে রিটার্নিং কমিশনের যাচাই-বাছাই প্রক্রিয়ায় বড় ধরনের ভুল ধরা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অন্য কোনো জাতীয় Read more

চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি
চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি

উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন Read more

সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড মা জান্নাতুল ফেরদৌস ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা Read more

ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার
ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন