তাবলিগ জামাতের ২ পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুইপক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।এনিসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না।ড. জাকির নায়েকে বাংলাদেশ দফর নিয়ে তিনি বলেন, জাকির নায়েককে যারা দেশে আনতে চান তারা দেখা করেছিলো। কিন্তু এটি ধর্ম মন্ত্রণালয় নয় পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমানের বিষয়টি এই দুই মন্ত্রণালয় দেখভাল করেন। এখানে আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি
ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি

ইসরাইলের আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন মুখস্ত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক Read more

জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১
উখিয়ার সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক-১

উখিয়ার সীমান্ত ঘুমধুমের বর্ডারে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিছ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে 'কক্সবাজার ব্যাটালিয়ন' Read more

১২ অক্টোবর: নামাজের সময়সূচি
১২ অক্টোবর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪ টায় Read more

বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?
বিশ্বকাপ জিতেই বিয়ে করছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে?

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। এনিয়ে ভারত ভাসছে উৎসবের আনন্দে। এরই মধ্যে আরও এক খুশির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন