আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে নাটকীয় জয়ের পর ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা দল। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল ৩৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে; যেখানে ভারতের জয় ২০টি এবং দক্ষিণ আফ্রিকার জয় ১৩টি ম্যাচে।সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে ভারত নারী দল। শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ের চারটিতেই জিতেছে তারা। তবে সর্বশেষ ম্যাচে জয় পেয়েছিল প্রোটিয়ারা, যখন চলতি বিশ্বকাপেই ভারতকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল তারা।এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা কিছুটা এগিয়ে। তারা সাত ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটিতে, আর ভারত জয় পেয়েছে তিন ম্যাচে।এর আগে দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্নন অপূর্ণ রয়ে যায় তাদের। অন্যদিকে, ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা নারী দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে
হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে

গাজা যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক Read more

শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের
শেষটা ভালো হলো না আন্দ্রে রাসেলের

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা রাঙাতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় মাঠে গার্ড অব অনার পেয়েছেন, ব্যাট হাতে খেলেছেন ১৫ বলে ৩৬ Read more

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে Read more

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিতে যাচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার Read more

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি
শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে গিয়ে পাকিস্তানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) ভারতের গুজরাটের ভূজে এক রোডশো Read more

টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টানা ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীণ জনপদ। বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিচু স্থানে সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন