পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে এফবিআই।এতে বলা হয়েছে, এফবিআই’র অবসরপ্রাপ্ত বিশেষ এজেন্ট রবার্ড এ লেভিনসন ওরফে বব লেভিনসনকে অপহরণ, বন্দি করা এবং সম্ভাব্য হত্যার দায়ে মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে।এফবিআইয়ের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রবার্ট এ লেভিনসন ১৯৯৮ সালে এফবিআই থেকে অবসর গ্রহণ করেন। পরে ২০০৭ সালের ৮ মার্চ বেসরকারি তদন্তকারী হিসেবে ইরানের কিশ দ্বীপে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।যখন লেভিনসন অপহৃত হয়েছিলেন, সে সময় ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন রেজা আমিরি মোঘাদেম। লেভিনসনের নিখোঁজ হওয়ার ঘটনায় ২০২৫ সালে মার্চে মোঘাদেম এবং আরও কয়েক জন ইরানি কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে দায়ী করে।ইতোমধ্যে মোঘাদেমের মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছে এফবিআই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেভিনসনের বর্তমান অবস্থান সংক্রান্ত যে কোনো নির্ভরযোগ্য তথ্য যদি কেউ দেন— সেক্ষেত্রে তথ্যদাতাকে ২ কোটি ডলার পুরস্কার দেয়া হবে।মোঘাদেমকে মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তির পর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান জিম রিসশ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, “বব লেভিনসন একজন নিবেদিতপ্রাণ বাবা এবং দেশপ্রেমিক আমেরিকান ছিলেন। আমরা কখনও বব এবং তার পরিবারকে ভুলব না এবং ইরানকে অবশ্যই এজন্য জবাবদিহি করতে হবে।”এ বিষয়ে ইরান সরকার বা পাকিস্তানের ইরানি দূতাবাস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েনি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনতা, পুড়িয়ে দিলো আস্তানা
কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনতা, পুড়িয়ে দিলো আস্তানা

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলা কান্দা এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ধ্বংস হচ্ছে এলাকার Read more

গোলাপগঞ্জে রনি হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
গোলাপগঞ্জে রনি হত্যার বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গোলাপগঞ্জে আলোচিত যুবদল কর্মী জসিম উদ্দিন রনি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জ প্রেসক্লাবে Read more

৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর
৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নুর

নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য Read more

ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার
ভূঞাপুরে শিশু বলাৎকার: পলাতক মাদ্রাসা শিক্ষক অবশেষে গ্রেপ্তার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আল-কারীম দারুল উলুম আজাদী মাদরাসার শিক্ষক ওলিউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে
ওষুধ ছাড়াই ইউরিক অ্যাসিডের সমস্যা সমাধান করবেন যেভাবে

অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যাঁরা নিয়মিত মাছ-মাংস খেয়ে থাকেন, তাঁদের ইউরিক অ্যাসিড বাড়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন