সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল (৪৬) ও এনায়েতপুরের সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক জামাল মীর (৫৫)।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এজাহার নামীয় ৪নং আসামী যুবদলের আহ্বায়ক জহুরুলকে সোমবার সন্ধ্যার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেক র‍্যাব-২ ও মঙ্গলবার সকালে এনায়েতপুর গ্রাম থেকে ২৫ নং আসামী বিএনপি নেতা জামাল মীরকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ ও মামলা সুত্রে জানা যায়, ১৮ মার্চ বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এসময় সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কবির হোসেন (২৮) গুরুত্বর আহত হয়। প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার  টার দিকে মারা যান।২২ মার্চ রাতে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ শিকদার সহ ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি Read more

সখীপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোরসহ নিহত ৩
সখীপুরে মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোরসহ নিহত ৩

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা Read more

মালয়েশিয়ায় এক কারখানা থেকেই ৩০৬ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় এক কারখানা থেকেই ৩০৬ বাংলাদেশি গ্রেফতার

পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান Read more

টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১
টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া Read more

সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতক সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড মা জান্নাতুল ফেরদৌস ও নানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা Read more

হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত
হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন