রাজধানীরে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার রাত ১০টার পর এ ঘটনা ঘটনা। এ সময় অফিসের নিচে দাঁড়ানো ছিলেন দলটির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন।এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সালেহ উদ্দিন সিফাত তার ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন।’সালেহ উদ্দিন সিফাত লেখেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করতে হবে। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাওয়া পতিত স্বৈরাচারী সন্ত্রাসীগোষ্ঠী ও এর সকল সন্ত্রাসী অংশীদারদের নিরস্ত্র করতে ব্যর্থ হলে, ম্যাজিস্ট্রেসির দায়িত্বে নিয়োজিত সেনা ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির প্রবীণ নেতার শেষ ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান
বিএনপির প্রবীণ নেতার শেষ ইচ্ছা পূরণ করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন। দলীয় সূত্রে Read more

কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা
কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ Read more

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাড়ে ২৭ হাজার Read more

ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও তেল ট্যাংকার অবরোধের ঘোষণার মধ্যেই সম্ভাব্য সহিংসতা ও রক্তপাত ঠেকাতে জাতিসংঘের Read more

সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোপালগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের চারটি হত্যা মামলাসহ মোট ১৪টি মামলার আসামি যুবলীগ নেতা সন্ত্রাসী অপু আহমদ বদইকে (৩৫) গ্রেপ্তার Read more

মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা
মাইলস্টোনের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটাররা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন