নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায়নি আমজনতার দল। এর প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনের ডাক দেন তিনি।নিজের ফেসবুকেই এ তথ্য জানিয়েছেন তারেক রহমান।ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের
ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের

ইরানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের Read more

আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ
আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে Read more

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের Read more

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে এখন রক্ষার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি Read more

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের Read more

ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ
ধানমন্ডি থানার ঘটনায় হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী তিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন