জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন, দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।পদত্যাগের কারণ সম্পর্কে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনও সুরাহা মেলেনি।’ এনসিপির নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে ‌বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না অভিযোগ করে তিনি বলেন, ‘দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে। বাইরের কোনও মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমতসহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না।’তিনি আরও বলেন, ‘আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল
কুয়েতে ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল Read more

কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
কালিয়াকৈরে ৬টি কক্ষে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকীতলা এলাকায় মুসলিম উদ্দিনের বাড়িতে শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা Read more

কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।বুধবার Read more

বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া
শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ Read more

ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের
ভারত-পাকিস্তান সংঘাত: ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন