জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে ২টি বিভাগ করার অধ্যাদেশ জারি করা হয়েছে।জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।  সোমবার (১২ মে) রাতে এ অধ্যাদেশ জারি করা হয়।অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে। অর্থাৎ ‘পরিবীক্ষণ’ শব্দের পরিবর্তে ‘মূল্যায়ন’ শব্দটি যোগ করা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে।নতুন অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এ জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে।  এদিকে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে সোমবার দিনভর আগারগাঁও রাজস্ব ভবনে বিক্ষোভ করেছেন আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার বিভিন্ন কর অঞ্চল, কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এতে কার্যত অচল হয়ে পড়ে রাজস্ব আদায় কার্যক্রম।মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাজস্ব ভবনের সামনে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা, নন-ক্যাডার কর্মকর্তা, তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত Read more

চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা, আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড Read more

প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮
প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮

প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ
সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ

বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন