শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল ৪টার দিকে এই ভাঙচুর শুরু হয়।পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে Read more

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার (২ Read more

সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা
সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা Read more

লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী
লন্ডনে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় পৌনে ৫০০ বিক্ষোভকারী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে ব্রিটিশ সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন