জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশনা দেয় সংস্থাটি।ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে আদর্শ হিসেবে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত প্রদান করার জন্য বলা হয়েছে।ইসি বর্তমানে ৬টি ক্যাটাগরিতে আবেদন নিষ্পত্তি করে থাকে। ক-১ ক্যাটাগরি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা, ক ক্যাটাগরি উপজেলা নির্বাচন কর্মকর্তা। খ-১ ক্যাটাগরি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, খ ক্যাটাগরি নিষ্পত্তি করেন জেলা নির্বাচন কর্মকর্তা। গ ক্যাটাগরি নিষ্পত্তি করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আর সবচেয়ে জটিল ঘ ক্যাটাগরি নিষ্পত্তি করে থাকেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং এসব সংশোধন আবেদনের ক্যাটাগরি নির্ধারণের দায়িত্বে থাকেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি আবেদনের মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করেছে ইসি। এ বিষয়ে মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মাধ্যমে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি সংশোধনের আবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বর্তমান পেন্ডিং আবেদনের সংখ্যা ৮৭ হাজার ৬৪১টি। এগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে।সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১,230 জন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (২৬ মে) দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাতবর্গ Read more

জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার
জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্জের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে। শনিবার Read more

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে।আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের Read more

কুমিল্লায় কোরবানির হাটে ১,৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা
কুমিল্লায় কোরবানির হাটে ১,৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা

ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে জেলার হাটগুলোতে Read more

নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় জনতার হাতে আটক হওয়া ভারতীয় অবৈধ শাড়ি বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। প্রায় অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের Read more

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন