স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন।পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে। ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল।লিসবন অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইইউ যে অবস্থান নেবে, তাকে সমর্থন করবে লিসবন। ‘আগ বাড়িয়ে’ কোনো পদক্ষেপ নেবে না দেশটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে তালতলীর ‘শুভ সন্ধ্যা’
সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে তালতলীর ‘শুভ সন্ধ্যা’

বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরের কোলঘেঁষে নয়নাভিরাম অপরূপ সৌন্দর্য নিয়ে জেগে আছে ‘শুভ সন্ধ্যা’ সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের মূল আকর্ষণ Read more

নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ
নতুন স্বপ্নের পথে পঙ্গু হানিফ, পাশে দাড়ালেন “ইভেন্ট ৮৪” গ্রুপ

পঞ্চাশ বছর বয়স হানিফ আকনের। পেশায় ছিলেন একজন দিনমজুর। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামে তাঁর বেড়ে ওঠা। ১৮ বছর Read more

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

মোজতবা খামেনির রহস্যময় নীরবতা, মৃত নাকি আত্মগোপনে?
মোজতবা খামেনির রহস্যময় নীরবতা, মৃত নাকি আত্মগোপনে?

ইরানের নবনিযুক্ত তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক
বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন পাসপোর্ট যাত্রীদের জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন