রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, আগুন লাগার পর প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।এর আগে, প্রত্যক্ষদর্শীরা জানান এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়

বাংলাদেশের বিনোদন তথা চলচ্চিত্র অঙ্গনে এমন কিছু নাম আছে যাদের পরিচয় কেবল পর্দার নায়ক বা নির্মাতা হিসেবে সীমাবদ্ধ নয়। অস্ত্র Read more

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় Read more

সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা
সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাসের দুই গোডাউন সিলগালা

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল বসুন্ধরা এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে সাতকানিয়া Read more

টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিগ ব্যাশ লিগসহ ভারত-শ্রীলঙ্কার নারী দলের টি-টোয়েন্টি আজ। ক্রিকেটবিগ ব্যাশ লিগমেলবোর্ন Read more

ঈদুল আজাহায় বরিশালকে নিরাপদ রাখতে সড়ক পরিদর্শন
ঈদুল আজাহায় বরিশালকে নিরাপদ রাখতে সড়ক পরিদর্শন

ধর্মপ্রাণ মুসলমানদের ২য় পবিত্র উৎসব ঈদুল আজাহায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সঙ্গে ঈদ করতে আসা বরিশালবাসীর নিরাপত্তা নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন