আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আর এই চক্র শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ খেলবে দুই টেস্ট।সেই সফরে যাওয়ার আগে আজ বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গ টেনে শান্তকে প্রশ্ন করা হয়– বাংলাদেশ কোনো একদিন ফাইনালে খেলবে, এমন স্বপ্ন কি দেখা যায়?‘এটা তো অনেক বড় স্বপ্ন। এখনই এত দূরে চিন্তা করলে আমার মনে হয় বোকামি হবে। অল্প অল্প করে যদি এগোতে পারি, তাহলে ভালো। র‍্যাঙ্কিংয়ে ৪ অথবা ৫-এর মধ্যে থাকতে পারলে ভালো হবে।’ শ্রীলঙ্কা সফরের আগে এভাবেই নিজের লক্ষ্যের কথা জানালেন টেস্ট অধিনায়ক।তিনি আরও বলেন– আমরা যখন শুরু করেছিলাম, এর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আমরা একটা ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা জিতেছি চার ম্যাচ। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে, এই চক্রে কীভাবে আরও একটা-দুইটা ম্যাচ বেশি জিততে পারি।লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দিলে পরিকল্পনা করতে সহজ হয় বলেও মত দেন নাজমুল হোসেন শান্ত। নতুনভাবে আরও এক বছরের জন্য দায়িত্ব দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি।টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে চারটি ম্যাচ জিতে বাংলাদেশের অবস্থান ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে। টাইগাররা চার জয়ের তিনটিই পেয়েছিল দেশের বাইরে।উল্লেখ্য, আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ। ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্ট হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাক্টরের চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের চটকাপোতা গ্রামের পাকা রাস্তার উপর মাটিবাহী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১২) নামে একজন স্কুল Read more

আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া
আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া

আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (১৪ Read more

চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচে পড়েছিল নির্মাণ শ্রমিকের লাশ
চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচে পড়েছিল নির্মাণ শ্রমিকের লাশ

চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীর সেতুর নিচ থেকে আবু নোমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার Read more

পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে
পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ Read more

সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের
সৌদির আল্টিমেটামের পর ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা আমিরাতের

সৌদি আরবের আল্টিমেটামের পর ইয়েমেনে নিজেদের মিশন সমাপ্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে Read more

মেক্সিকোতে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা
মেক্সিকোতে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করলেন ভোটাররা

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটাররা সরাসরি ভোটের মাধ্যমে বিচারপতি ও ম্যাজিস্ট্রেট নির্বাচন করেছেন।এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন