ভারতের গুজরাটের আহমেদাবাদের বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর প্লেন বিধ্বস্তের ঘটনায় ৫মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন স্নাতক এবং একজন স্নাতকোত্তরের শিক্ষার্থী। তারা সবাই আবাসিক শিক্ষার্থী।এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ওই হোস্টেলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটা ৩৮ মিনিটে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার প্লেনটি বি জে মেডিকেল কলেজের আবাসিক হোস্টেলের ক্যান্টিনের ওপর ভেঙে পড়ে। সে সময় ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা।প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, হোস্টেলের ক্যান্টিনের বেশ কিছু টেবিলে খাবারের প্লেট এবং গ্লাস পড়ে আছে। ক্ষতিগ্রস্ত দেয়ালের কাছে লোকজন দাঁড়িয়ে আছে।জানা গেছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ প্লেনটি ২৪২  আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। এর মধ্যে ২৩২ জন যাত্রী ও বাকি ১০ জন ছিলেন কেবিন ক্রু। প্লেনটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।এয়ার ইন্ডিয়া জানায়, আরোহীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। সূত্র: এনডিটিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের ৫৩টি Read more

ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
ভারত দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) সেনাদের Read more

সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি
সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি

আওয়ামী ‘ফ্যাসিবাদ’ পতনের স্মারক হিসেবে আগামী ৫ ও ৬ আগস্ট সারাদেশে বিজয় র‌্যালি করবে বিএনপি।সোমবার (০৪ আগস্ট) বিএনপির পক্ষ থেকে Read more

টিভিতে আজকের খেলা (২৪ জুলাই)
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই)

আজ বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। অন্যদিকে, ওল্ড ট্রাফোর্ডে চলছে ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্ট। চলুন দেখে নেয়া যাক আজকের খেলার সময়সূচি:৩য় Read more

সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম
সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট: নাহিদ ইসলাম

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক Read more

কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন