আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে আশা করছেন অন্তর্বতীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ‘আলুর দাম নিয়ে কেবিনেটে বহুবার আলোচনা হয়েছে। আমরা রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। আর চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার।’শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘টিসিবি আলু কিনবে, অলরেডি সম্ভবত কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করিনা। আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায় কারণ গত বছর ফলন বাম্পার ছিল।’তিনি আরও বলেন, ‘গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু আমরা রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবেলা করতে পারবো। আর আলু নিয়ে কোন সিন্ডিকেট করে থাকলে অবশ্যই ব্যবস্থা আছে।’হেলিকপ্টার থেকে নেমে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার মত্তুর্তাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরীফে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন। এরপর খানকা শরীফ চত্ত্বরে উপদেষ্টার শ্বশুর আওয়ামী লীগের জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এরপর তিনি পারিবারিক ব্যবসায়ী প্রতিষ্ঠান গোপীনাথপুর হিমাগার লিমিটেডে অবস্থান করেন। উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিকেল পাঁচটা পর্যন্ত আক্কেলপুরে অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে তার সরকারি সফর সূচি থেকে জানা গেছে।এর আগে এদিন দুপুর পৌনে একটায় পারিবারিক কাজে সরকারি সফরে আসা তাকে বহনকারী হেলিকপ্টার ওই বিদ্যালয় মাঠে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু
কারা অধিদপ্তরের এআইজি আবু তালেবের মৃত্যু

রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ Read more

ফরিদপুরে সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত Read more

সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন
সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁও প্রেস ক্লাবের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে সোনারগাঁও প্রেস ক্লাব।শুক্রবার (৮ আগস্ট) Read more

ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত
ভালুকায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ভালুকার ভরাডোবা-ঘাটাইল Read more

অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই
অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই

চলতি বছরের ২৩ মে ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া Read more

পত্রিকা: ‘বামপন্থি দলগুলোর জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন’
পত্রিকা: ‘বামপন্থি দলগুলোর জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জন’

আজ বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা, নির্বাচনের ঘোষণাকে বিএনপি’র স্বাগত জানানো, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন