চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আগের তিন ধাপে ভর্তির সুযোগ না পাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য শেষ সুযোগ এটি। ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টায়।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় বাড়ানো হয়েছে।চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন করতে হবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। কলেজে ভর্তি হতে হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।যারা আবেদন করতে পারবে:২০২৫-২৬ শিক্ষাবর্ষে শেষ ধাপে অনলাইনে সেসব শিক্ষার্থী আবেদন করতে পারবে, যারা আগে তিন ধাপে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি। এ ছাড়া যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি; তারাও আবেদনের সুযোগ পাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াডে আছেন যারা

আর কয়েক মাস পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলে কারা Read more

ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও
ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া সেই পেঁয়াজ চাষির বাড়িতে ইউএনও

মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনের মৌসুম চলছে। কৃষকরা কেউ মাঠ থেকে, আবার কেউ কেউ হাট-বাজারে আড়ৎ এ এসে মাঠের পেঁয়াজ বিক্রয় Read more

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। দুই সন্তানের ওই জননীকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ Read more

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট শিবু গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত ও চোর চক্রের সক্রিয় সদস্য শিপন মোল্যা ওরফে শিবুকে (৩২) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার Read more

শিল্পী দিবস আজ
শিল্পী দিবস আজ

২৫ অক্টোবর, আজ চিত্রশিল্পীদের জন্যও বিশেষ দিন। কারণ আজ বিশ্ব শিল্পী দিবস ('World Artist Day')। দিনটি ছিল বিশ্বখ্যাত স্প্যানিশ শিল্পী Read more

ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর
ঢাবির উদ্যোগে বকুলতলায় শরৎ উৎসব ১৬ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় চালুকলা অনুষদের বকুলতলায় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শরৎ উৎসব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন