দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!
আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!

জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেছেন, হে আল্লাহ, যাদের কারণে গাজার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা Read more

ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট
ভেনেজুয়েলায় রক্তপাত ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও তেল ট্যাংকার অবরোধের ঘোষণার মধ্যেই সম্ভাব্য সহিংসতা ও রক্তপাত ঠেকাতে জাতিসংঘের Read more

এবার কাতারে হামলা চালালো ইসরায়েল
এবার কাতারে হামলা চালালো ইসরায়েল

এবার কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানায়, ফিলিস্তিনি সশস্ত্র Read more

কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি
কোটালীপাড়ায় তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

গত কয়েক দিনের তীব্র তাপদাহে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জন জীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। নিম্ন আয়ের মানুষ, উপজেলায় ভ্যানচালক ও Read more

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন