দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে।দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৯৭২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। আজ মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।এতে বলা হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গতকাল সোমবার ঘোষণা দিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৩১০ টাকা বাড়ানো হয়। আজ থেকে এ দাম কার্যকর হয়। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকার বাতাসে বেড়েছে দূষণ। সাধারণত বৃষ্টির সময় বা বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কম থাকে। অথচ কিছুদিন ধরে বৃষ্টি হলেও Read more

ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট
ফিলিপাইনে মৃত্যু বেড়ে ৭২, পানি বিদ্যুতের তীব্র সংকট

ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা Read more

৬ষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে
৬ষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ‘ব্লকেড কর্মসূচি’। ৬ষ্ঠ দিনের মতো Read more

অক্টোবরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার
অক্টোবরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে Read more

বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়
বেগম জিয়া নির্বাচনে এলে আনন্দিত হবে বিএনপি: নিতাই রায়

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা Read more

ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল
ফের যুক্তরাষ্ট্রের ভেটো, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা নগরীর কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করছে। টানা বোমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন