রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রায় ৩৩ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসকের আশ্বাসে তারা অনশন ভাঙেন। শিক্ষার্থীরা জানান, তিন মাস আগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনো ক্লাস শুরু না হওয়ায় তারা অনশন শুরু করেছিলেন। তাদের মূল দাবি ছিল, দ্রুত ক্লাস শুরু করা।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেন। আলোচনায় ছাত্রনেতাদের পক্ষ থেকে বলা হয়, চলমান সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান জরুরি।প্রশাসন জানায়, মন্ত্রণালয়ে কথা বলে যত দ্রুত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু করা যায়, সে বিষয়টি তুলে ধরা হবে। বৈঠকের শেষে অধ্যাপক ইলিয়াসের উপস্থিতিতে শিক্ষার্থীরা জুস পান করে অনশন ভাঙেন।অনশনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ক্লাস শুরু ও ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে এই কর্মসূচিতে বসেছিলাম। অন্তর্বর্তীকালীন প্রশাসনের সদিচ্ছা ও আশ্বাস পাওয়ায় আমরা আপাতত অনশন স্থগিত করেছি। তবে আমাদের দাবি, আগামী ১০ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।’অনশনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই এই বিষয় তার কাছে তুলে ধরবো।’শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য গতকাল সকাল ১০টা থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশনে বসেন। দীর্ঘ সময় অনশন করায় দুইজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. Read more

উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ
উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ

চট্টগ্রামের দক্ষিণের জনবহুল উপজেলা সাতকানিয়া। চারপাশে পাহাড়, নদী আর শত শত গাছের ছায়ায় ঘেরা এই অঞ্চলের মানুষ প্রকৃতিপ্রেমী হিসেবেই পরিচিত। Read more

ফুঁ দিয়ে সর্বরোগের চিকিৎসা দেন তিনি!
ফুঁ দিয়ে সর্বরোগের চিকিৎসা দেন তিনি!

এক ফুঁ দিয়েই যেকোন জঠিল ও কঠিন রোগের চিকিৎসা সারেন। সর্বরোগের চিকিৎসা দেন তিনি। চিকিৎসার জন্য কোন ফি নেননা, তবে Read more

ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু
ময়মনসিংহে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঝড়ে গাছ পড়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।  রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ইউনিয়নের মরাকুড়ি বাজার এলাকায় Read more

মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার
মাদ্রাসায় হামলার অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের দেশীয় অস্ত্রসস্ত্রসহ ভয়ভীতি প্রদর্শন করায় এক শ্রমিকদল Read more

খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন