চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।সোমবার (১৮ আগস্ট) শেবামেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে হাসপাতালের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।অপরদিকে স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের ছাত্র-জনতা।উল্লেখ্য, ১৭ আগস্ট শেবামেকের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন। ওই ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যান। অপরদিকে গত ২৩ দিন ধরে শেবামেক হাসপাতালের স্বাস্থ্যসেবাসহ সারা দেশব্যাপী স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ছাত্র-জনতা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্তমান সময়ের কাঠামোগত বাস্তবতায় বাংলাদেশের নগর ভবিষ্যত
বর্তমান সময়ের কাঠামোগত বাস্তবতায় বাংলাদেশের নগর ভবিষ্যত

বিংশ শতাব্দীর শেষভাগে যে নগরায়ণ ছিল উন্নয়নের সমার্থক, একবিংশ শতাব্দীর মাঝামাঝিতে এসে তা বাংলাদেশের জন্য একটি অস্তিত্ব রক্ষার সংকটে পরিণত Read more

প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি
প্রিমিয়ার লিগে শুরুতেই হতাশা নিয়ে মাঠ ছাড়ল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা মোটেই আশানুরূপ হলো না বর্তমান ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসির জন্য। নিজেদের প্রথম ম্যাচেই ক্রিস্টাল প্যালেসের Read more

পটুয়াখালীতে পুকুরে সামুদ্রিক ইলিশ ও তাড়িয়াল!
পটুয়াখালীতে পুকুরে সামুদ্রিক ইলিশ ও তাড়িয়াল!

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো সংলগ্ন পুকুরে সামুদ্রিক মাছ ইলিশ ও তাড়িয়াল ধরা পড়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে পুকুরে Read more

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?
ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?

এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

নির্বাচন প্রলম্বিত করতে চারদিকে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু
নির্বাচন প্রলম্বিত করতে চারদিকে আগুন লাগানো হচ্ছে: শামসুজ্জামান দুদু

নির্বাচন প্রলম্বিত করতে চারদিকে আগুন লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৯ Read more

ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি
ফুটবলারের ছদ্মবেশে জাপানে গিয়ে ধরা ২২ পাকিস্তানি

জাপানে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভুয়া কাগজপত্র এবং নকল ফুটবল ক্লাবের সদস্য সেজে যাত্রা করেছিলেন পাকিস্তানের একটি দল। তবে জাপানের বিমানবন্দরে কড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন