প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে অন‍্যতম উদ্বেগজনক ঘটনা। এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।’শুক্রবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে এসব কথা বলেন তিনি।বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যেকোন মূল্যে ব‍্যর্থ করে দিবো। জাতির ওপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না,” বলেন প্রধান উপদেষ্টা।’এই হামলার মাধ‍্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই এ ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোন শক্তিই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না।’তিনি আরও বলেন, ‘আমরা দেশের আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের সম্মিলিত শক্তি দিয়ে জাতির জন‍্য একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করব।’সভাই বিশেষ সহকারী সায়েদুর রহমান জানান, ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। তার পরিবারের ইচ্ছায় ইতোমধ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘যে করেই হোক দ্রুততম সময়ের মধ‍্যে হাদির ওপর হামলা ও হামলার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে হবে।’ তিনি দেশবাসীকে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে আহ্বান জানান।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ ও অন‍্যান‍্য আলামত সংগ্রহ করা হয়েছে।তাৎক্ষণিকভাবে সীমান্তে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘হামলাকারীরা যাতে কোনভাবেই দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে।’এ সময় তিনি বলেন, ‘জুলাই অভ‍্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হয়ে থাকতে পারেন তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।’সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব‍্যবস্থা নিশ্চিত করতে আগামী কয়েকদিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে।অবৈধ অস্ত্র উদ্ধার ও সম্ভাব্য যেসব স্থানে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে সেখানে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয় বৈঠকে।প্রধান উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই প্রধান প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন।আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান
হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতীয় সেনাপ্রধান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাসকে প্রথমবারের মতো ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। রোববার (১০ আগস্ট) চেন্নাইয়ের আইআইটি-মাদ্রাজে Read more

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা নগরীর টমসমব্রিজ রামমালা এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে Read more

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা
মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে সরকার বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক Read more

গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় বাবা-ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় বাবা-ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গ্রাম্য শালিসে না আসায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শালিসকারীদের বিরুদ্ধে।রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন