ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত এই রায় ঘোষণা করেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেনজিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন।জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন। আদালত বলেছেন, নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় তাংয়ের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে।গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে। এর ছয় মাস আগে তিনি দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং পদ থেকে অপসারিত হন।দেশটির সাবেক কৃষি মন্ত্রী তাংয়ের বিরুদ্ধে দ্রুতগতিতে তদন্ত শেষ করা হয়। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারকদেরকে জনগণের কাছে ‌একেবারে বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি।দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন তাং। পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং বলেছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এটি এখনও বাড়ছে।সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ
নবীনগরে অবৈধ গরুর বাজার উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ মাঠে গড়ে ওঠা অবৈধ গরুর বাজার মঙ্গলবার (৩ জুন) তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে। Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। শনিবার (০৭ জুন) ঈদের প্রথম দিন ব্যস্ততা ও চাপ Read more

তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার
তরুণীকে ধর্ষণচেষ্টার পর হত্যার অভিযোগ, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে আরজু আকতার নামে এক তরুণীকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামি নাজিম উদ্দিনকে (৩০) Read more

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমানের বার্তা
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছায় তারেক রহমানের বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রবিবার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন