এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা। ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। যা ঘিরে নির্দেশনা দিয়েছে ডিএমপি।ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।এই আদেশ আগামী ২৬ জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী
বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী

৫ আগস্ট ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন দিবস ও গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে Read more

বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি

আজ ১০ এপ্রিল, প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। এই দিনটি মূলত আধুনিক হোমিওপ্যাথির জনক জার্মান Read more

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।  ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া অ্যান্ড পাবলিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন