ইরানে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তার বলেন, যদি আমরা ইরানিদের জন্য কথা না বলি, তবে যখন তারা আমাদের পিছু নেবে, তখন আর কেউ অবশিষ্ট থাকবে না।সোমবার (২৩ জুন) দেশটির জাতীয় পরিষদে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন বিলওয়াল। এসময় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘প্রথমে তারা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাল, বিশ্বের কেউ কিছুই বললো না। এরপর তারা লেবাননের ওপর আক্রমণ করল, আবারও কেউ কথা বলল না। পরে ইয়েমেনিদের ওপর হামলা হল, তবুও আমরা নীরব!’তিনি আরও বলেন, ‘এখন তারা ইরানের ওপর ঝাঁপিয়ে পড়েছে। যদি এখনও আমরা চুপ থাকি, তাহলে যখন তারা আমাদের ওপর আসবে, তখন পাশে দাঁড়ানোর কেউ থাকবে না।’বিলাওয়াল ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যাকারী যুদ্ধ’ বলে আখ্যায়িত করে বলেন, এটি পুরো অঞ্চলকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে।’সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। এনিয়ে বিলওয়ালের দাবি, ‘এই লড়াইয়ে পাকিস্তান কেবল সামরিকভাবেই নয়, কূটনৈতিক ও বিবরণীর লড়াইটিও জিতেছে।’এদিকে সিন্ধু পানি বণ্টন চুক্তি নিয়ে বিলওয়াল বলেন, ‘সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা অবৈধ। পাকিস্তানের পানির প্রবাহ থামানোর হুমকি জাতিসংঘ সনদের লঙ্ঘন।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যদি এটি কার্যকর করে, তাহলে পাকিস্তান বাধ্য হবে আরেকটি যুদ্ধ করতে।’বিলাওয়ালের বক্তব্য চলাকালে পার্লামেন্টে বিরোধীরা হট্টগোল শুরু করলে স্পিকার তাদের বক্তব্য রাখতে নিষেধ করেন। এ সময় বিলাওয়াল স্পিকারকে বলেন, জনাব স্পিকার, দয়া করে তাদের উপেক্ষা করুন। জনগণ তো করেই ফেলেছে। সূত্র: জিও নিউজআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে Read more

বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ
কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে Read more

মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন
মারা গেছেন অস্কারজয়ী কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

হলিউডের কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ডায়ান কিটনের মৃত্যুর খবরটি নিশ্চিত Read more

মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং-সার্ভার শাখায় তালা, ডিজিএম অবরুদ্ধ

মুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় Read more

মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি
মরে প্রমাণ করতে হবে যে আমি অসুস্থ, আদালতে দীপু মনি

আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতে বলেছেন, 'আমি ভেবেছিলাম কারাগার থেকে আমাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন