সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজারের বেশি। এ বছর দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৪ জুন নির্দেশনা জারি করা হয়েছে।পরীক্ষার্থীদের জন্য ১০ নির্দেশনা: শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য লেখা ও বৃত্ত ভরাট, উত্তরপত্র ভাঁজ না করা, শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার, এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি না থাকা এবং কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ।এছাড়া, তত্ত্বীয়, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থী শুধুমাত্র প্রবেশপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে এবং নিজের প্রতিষ্ঠানে নয়, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে পরীক্ষার আসন নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার অংশে উপস্থিতি স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।ঢাকা বোর্ডের ৩৩ দফা নির্দেশনা:ঢাকা শিক্ষা বোর্ড সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য ৩৩ দফা নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে—প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক থাকতে হবে, শিক্ষার্থীদের বসতে হবে তিন ফুট দূরত্ব রেখে, প্রশ্নপত্র পরীক্ষা শুরুর দিন নির্ধারিত সেট অনুযায়ী খোলা যাবে এবং অব্যবহৃত সেট ফেরত পাঠাতে হবে।প্রশ্নপত্র গ্রহণের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক। এছাড়া পরীক্ষাকেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণ, সচেতনতা তৈরিতে মাইক ব্যবহার, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নকল প্রতিরোধে পোস্টার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা:  আজ সকাল ১০টা ৪০ মিনিটে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এরপর তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন।স্বাস্থ্যবিধি ও নিরাপত্তায় জোর: স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনার দিকেও জোর দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনাও রয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসকে আগেভাগেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র এনালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।নজরদারিতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থা: আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন পুরো সময়জুড়ে সতর্ক থাকবে।তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়তি নজরদারি থাকবে। পরীক্ষার পরিবেশ নষ্ট হয়—এমন কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।প্রসঙ্গত, বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

‘মরার ওপর খাঁড়ার ঘা’
‘মরার ওপর খাঁড়ার ঘা’

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ টা ১০ মিনিট । যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গের ভেতর থেকে হাতুড়ি পেটানোর শব্দ Read more

কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট
কর্মকর্তা নিয়োগ দেবে বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) ‘সহকারী প্রকৌশলী’ পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টা Read more

কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল
কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা আটটি ছাগল পুড়ে Read more

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের Read more

শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের
শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে অবকাঠামো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন