যমুনা নদীতে প্রবল স্রোত ও প্রচন্ড ঢেউয়ের কারণে প্রায় সাড়ে ১৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) সকাল পৌনে ৭টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।এর আগে বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বিআইডাব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘পাটুরিয়া প্রান্তে যমুনা নদীতে প্রবল স্রোত, বাতাস ও প্রচন্ড ঢেউয়ের কারণে এই নৌপথে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি অনুকূলে থাকায় আজ সকাল পৌনে সাতটা থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।‌ বর্তমানে এ নৌরুটে ১৮টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’
পত্রিকা: ‘ঝুঁকি নিয়েই উড়ছে বোয়িং-৭৩৭’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে Read more

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ Read more

এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট
এবার বাতিল হলো বিমান বাংলাদেশের ২ ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের সূচিতে পরিবর্তন এসেছে। এর ফলে কোনো উড়োজাহাজ মেরামতের পর উড্ডয়ন করছে, Read more

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপ লাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামতের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে Read more

নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের
নেপালে বিক্ষোভকারীদের সংযত হওয়ার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জেন জিদের তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন