ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের সামনে দুটি পথ খোলা ছিল- আজাদির জোট এবং গোলামির জোট। যেখানে আমাদের সংস্কৃতির, অর্থনৈতিক, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। সেখানে আমরা দেখতে পেলাম অনেক লুটতরাজ, যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সঙ্গে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম, আগামীর যে নির্বাচন হবে সেখানে আমরা কি গোলামীর পক্ষে যাবো নাকি আজাদির পক্ষে যাব? এজন্য আমরা আজাদির জোট পছন্দ করেছি। আমাদের ১১ দলীয় জোট বাংলাদেশের আজাদ করার জন্য আজাদির যে লড়াই, এটা হলো চালিয়ে যাবে ইনশা আল্লাহ।সোমবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ভোর সাড়ে ৬টায় হাদির কবর জিয়ারত শেষে এনসিপি নেতা এ কথা বলেন।আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে মানবিক মর্যাদা, সার্বভৌম ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘আজাদি পদযাত্রা’র ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে আজ কর্মসূচির শুরুতে আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করা হয়েছে।এ সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির, সেক্রেটারি আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আজাদি পদযাত্রার পূর্বে এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজাদির লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান কর্তব্য। ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুন করে শুরু করা হয়েছে।সংবাদ সম্মেলনে প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা জরুরি। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ
স্ত্রীকে হত্যা করে ‘৯৯৯’ ফোন করে স্বামীর আত্মসমর্পণ

'আমি আমার স্ত্রীকে মেরে ফেলছি, আমি ঘরে আছি, আত্মসমর্পণ করব, আপনারা আমাকে নিয়ে যান।'  স্ত্রী জেমি আক্তারকে (২০) বালিশ চাপা Read more

আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা Read more

ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী
ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ২২ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।শনিবার Read more

দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা
দলীয় প্যাডে শৃঙ্খলা কমিটি করে ফের সমালোচনায় বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির নামে দলীয় প্যাড ব্যবহার করে ২৯ জনের নাম লিখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিম্ন Read more

চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু
চ্যাটজিপিটি হতে পারে আপনার বন্ধু

বর্তমানে যুগে এআইয়ের অনন্য আবিষ্কার চ্যাটজিপিটি। প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করে তুলেছে। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন